সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ জীবনানন্দ দাশের কবিতা
জীবনানন্দে ওজস্বিতা নেই। ওজস্বিতা তার স্বভাবে নেই। ওজস্বিতা আসে বিরোধ থেকে, জীবনানন্দ দাশে বিরোধ নেই। তাই বলে গাড়লের মত স্থুল যে-বহির্জগৎ তাকে তিনি মেনে নেন নি, তাকে জয় করেছেন, যেমন করে বাংলাদেশের প্রকৃতি জয় করে নিয়েছে বহিরাগত মানুষকে, মানুষের কীর্তিকে।