শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ঢাকা, বাংলাদেশ
বর্ষ ১ · সংখ্যা ১০অগ্রহায়ণ ১৪৩০

বাংলালিট

শীর্ষেন্দু মুখোপাধ্যায়
লেখক পরিচিতি

শীর্ষেন্দু মুখোপাধ্যায়

সাহিত্যিক

বাংলা কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও প্রখ্যাত কথাশিল্পী। তিনি বড়দের জন্য মনস্তাত্ত্বিক উপন্যাস, রহস্য ও অলৌকিক উপন্যাস লেখার পাশাপাশি ছোটদের…

বাংলালিটে

প্রকাশিত সব লেখা

১টি লেখা
১

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছেলেবেলার স্মৃতিচারণ

যে-কথাটা বলাই হয়নি, তা হল একটি নদীর কথা, যে-নদীর কাছে আমার অপরিসীম ঋণ। ব্রহ্মপুত্র। বেশ চওড়া নদী, বিপুল জলের ঢল নিয়ে নিশিদিন বয়ে যেত। পাট, মুলিবাঁশ আর কত কী নিয়ে অগুনতি নৌকোর চলাচল। আর নদীর ধারে গেলেই পাট পচানোর কটু গন্ধ আসত নাকে। ও-পাড় ছিল শম্ভুগঞ্জ। সে এক রহস্যময় জায়গা। সন্ধেবেলা দেখা যেত আলেয়ার আলো। লোকে বলত আলেয়াভূত। সেই নদীর সঙ্গে আমার আশৈশব সখাভাব। কত জায়গা ছুঁয়ে আসত নদীর বিবাগী জল। উদাস স্রোত কোথা থেকে এসে কোন নিরুদ্দেশে চলে যায় কে জানে। সাঁতার শেখার পর ওই ব্রহ্মপুত্র ছিল আমার সবান্ধব জলক্রীড়ার তীর্থক্ষেত্র। দিনে ঘণ্টাটাক বা তার বেশি দাপদাপি না করলে শান্তি ছিল না। সে শুধু অবগাহন তো নয়, যেন মিশে যাওয়া। আজও সেই জলের পুণ্যস্পর্শ আমার সর্বাঙ্গে লেগে আছে।

গ্রন্থ ও সৃজনকর্ম

নির্বাচিত কাজ

০টি কাজ
এই লেখকের কোনো প্রকাশিত গ্রন্থ এখনো যুক্ত হয়নি।