শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ঢাকা, বাংলাদেশ
বর্ষ ১ · সংখ্যা ১০অগ্রহায়ণ ১৪৩০

বাংলালিট

চলতি সংখ্যা

বাংলা সাহিত্য অক্টোবর ২০২৬

অগ্রহায়ণ ১৪৩০১৩টি রচনাপ্রকাশ: 1433
সূচিপত্র দেখুন
সম্পূর্ণ সূচিপত্র

এই সংখ্যার সব লেখা

১০টি লেখা

প্রবন্ধ

২টি লেখা
১

সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ জীবনানন্দ দাশের কবিতা

জীবনানন্দে ওজস্বিতা নেই। ওজস্বিতা তার স্বভাবে নেই। ওজস্বিতা আসে বিরোধ থেকে, জীবনানন্দ দাশে বিরোধ নেই। তাই বলে গাড়লের মত স্থুল যে-বহির্জগৎ তাকে তিনি মেনে নেন নি, তাকে জয় করেছেন, যেমন করে বাংলাদেশের প্রকৃতি জয় করে নিয়েছে বহিরাগত মানুষকে, মানুষের কীর্তিকে।

প্রবন্ধ
২

আবুল আহসান চৌধুরীর প্রবন্ধ ‘হারামণি’র শিকড়সন্ধানী মুহম্মদ মনসুরউদ্দীন

মনসুরউদ্দীনের শ্রেষ্ঠ কাজ লোকসংগীত-সংগ্রহ ‘হারামণি’। সাকুল্যে এগারো খণ্ডে প্রকাশিত ‘হারামণি’ এ-দেশের লোকসংস্কৃতিচর্চার ইতিহাসে একটি বড়ো ঘটনা— সেইসঙ্গে আমাদের মূল্যবান সাংস্কৃতিক সম্পদও। বৈশাখ ১৩২২ বঙ্গাব্দে ‘প্রবাসী’ পত্রিকায় রবীন্দ্রনাথের সংগ্রহ নিয়ে তারই দেওয়া ‘হারামণি’ নামের একটি বিভাগ প্রবর্তিত হয় লোকসাহিত্যের বিলুপ্তপ্রায় অজ্ঞাত সব নিদর্শন প্রকাশের জন্যে। উত্তরকালে এই আদর্শ ও নামের আকর্ষণ মনসুরউদ্দীনের মন জুড়ে বসে। তাই যখন তার বই বেরুলো, গ্রহণ করলেন ‘হারামণি’ নামটি। কালক্রমে নামের মূল উৎসের স্মৃতি হারিয়ে তা নতুনভাবে বেঁচে রইলো মনসুরউদ্দীনের বইয়ের নামের ভেতর দিয়ে। শেষ পর্যন্ত ‘হারামণি’ ও ‘মনসুরউদ্দীন’ এই নাম দুটি পরস্পরের পরিপূরক ও পরিচয়-জ্ঞাপক হয়ে ওঠে।

প্রবন্ধ

কবিতা

২টি লেখা

গল্প

২টি লেখা
৫

মানুষ কিংবা প্রজাপতির অমরত্ব

দেখতে দেখতে ও এক অপূর্ব যুবতী। বসুন্ধরা হেঁটে কিংবা উড়ে বেড়ায়। প্রজাপতিদের মধ্যে। পরী প্রজাপতি কিংবা প্রজাপতি রাণী। তার স্তন স্তন্যপায়ীর বুকের সুন্দরতম বিকাশ। নিতম্ব এমন সুগঠিত, যা কিনা জগতের শ্রেষ্ঠ সন্তান ধারণের পটভূমির। এখন এ তল্লাটের অনেকেই (হয়ত কেউ কেউ তখন শৈশবে) স্মরণ করতে পারে না তার মধ্যবয়স। তাদের চেতনায় এই যুবতী—প্রজাপতি বন আবহমানের।

গল্প
৬

মনিরুস সালেহীনের ছোটগল্প চ্যাঙ ফু, মেইজান ও জুঁই

আমিই জিজ্ঞেস করলাম কেমন সময় কেটেছে আমার বসের সাথে। জুঁই হাসতে হাসতে বলে, এমন গেস্ট পেলে আর কী লাগে? আমি বলি, বুঝলাম না, বুঝিয়ে বলো কী হয়েছে। তারপর জুঁই বলে, চ্যাঙ ফু তার ফ্লাটের দরোজা খুলে তাকে বসতে দেয়, ড্রিংক অফার করে, আর কিছুক্ষণ পর তাকে জড়িয়ে ধরে থাকে। আর বাকি সময় কাটায় তার গল্প বলে। আমি জিজ্ঞেস করি, আর কিছু না? জুঁই হিহি করে হাসতে হাসতে বলে,না, নো ইন্টারনাল ফাংশন।

গল্প

উপন্যাস

১টি লেখা
৭

ফয়জুল লতিফ চৌধুরীর ধারাবাহিক উপন্যাস ভালবাসাবাসি

গলা পরিষ্কার করে কোর্ট ইন্সপেক্টর বললেন, ‘এক দিনের রিম্যাণ্ডের জন্য আবেদন করছি স্যার।’ মুকুন্দরাম বাবু দাঁড়িয়ে বললেন, ‘মান্যবর আদালত অনুমতি দিলে কোর্ট ইন্সপেক্টরকে আমি দু’একটি প্রশ্ন করতে চাই।’ মুকুন্দরাম বাবু বললেন, ‘একটি শেষ প্রশ্ন করতে চাই। আপনি বলেছিলেন আমার ছেলেটিকে একদিনের রিম্যাণ্ডে নেয়া দরকার। ধরা যাক মান্যবর আদালত আপনার আবেদন অনুযায়ী একদিনের রিম্যাণ্ড মঞ্জুর করলেন। রিম্যাণ্ডে নিলে আপনি তাকে কোন্ পাঁচটি প্রশ্ন অবশ্যই করতেন সেগুলি কি আমাদের বলতে পারেন?’ এবারও উত্তর না দিয়ে চুপ করে থাকলেন কোর্ট ইন্সপেক্টর। মুকুন্দরাম বাবু আদালতের দিকে তাকিয়ে বললেন, ‘মান্যবর আদালত, কোর্ট ইন্সপেক্টরকে জিজ্ঞাসা করার আর কিছু নেই।’

উপন্যাস

অনুবাদ

২টি লেখা
৮

জাপানী কথাসাহিত্যিক র‌্যু মুরাকামীর গল্পসংকলন ‘টোকিও শহরের আঁধার’

‘টোপাজ’ গল্পটির কেন্দ্রবিন্দুতে রয়েছে সাকি (Saki) নামের এক তরুণী, যে টোকিও শহরের উচ্চবিত্ত ও প্রভাবশালী পুরুষদের বিকৃত যৌনলালসা পূরণের পেশায় (SM বা Sadomasochism ক্লাবের কলগার্ল হিসেবে) যুক্ত। সাকি প্রতিদিন এমন সব ক্লায়েন্টদের মুখোমুখি হয় যারা একই সঙ্গে তীব্র মানসিক বিকৃতি ও হীনমন্যতায় ভোগে। তারা সাকিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার মাধ্যমে নিজেদের জীবনের হতাশা ও ক্ষমতা জাহির করতে চায়। কার্যতঃ সাকি চরম অপমানের মধ্য দিয়ে টাকা উপার্জন করে।

পুস্তকালোচনা

পুস্তকালোচনা

১টি লেখা
১০

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছেলেবেলার স্মৃতিচারণ

যে-কথাটা বলাই হয়নি, তা হল একটি নদীর কথা, যে-নদীর কাছে আমার অপরিসীম ঋণ। ব্রহ্মপুত্র। বেশ চওড়া নদী, বিপুল জলের ঢল নিয়ে নিশিদিন বয়ে যেত। পাট, মুলিবাঁশ আর কত কী নিয়ে অগুনতি নৌকোর চলাচল। আর নদীর ধারে গেলেই পাট পচানোর কটু গন্ধ আসত নাকে। ও-পাড় ছিল শম্ভুগঞ্জ। সে এক রহস্যময় জায়গা। সন্ধেবেলা দেখা যেত আলেয়ার আলো। লোকে বলত আলেয়াভূত। সেই নদীর সঙ্গে আমার আশৈশব সখাভাব। কত জায়গা ছুঁয়ে আসত নদীর বিবাগী জল। উদাস স্রোত কোথা থেকে এসে কোন নিরুদ্দেশে চলে যায় কে জানে। সাঁতার শেখার পর ওই ব্রহ্মপুত্র ছিল আমার সবান্ধব জলক্রীড়ার তীর্থক্ষেত্র। দিনে ঘণ্টাটাক বা তার বেশি দাপদাপি না করলে শান্তি ছিল না। সে শুধু অবগাহন তো নয়, যেন মিশে যাওয়া। আজও সেই জলের পুণ্যস্পর্শ আমার সর্বাঙ্গে লেগে আছে।

স্মৃতিকথা